সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে : ড. মঈন খান

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে : ড. মঈন খান 


মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ উপজেলা প্রতিনিধি 


                   নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে। তিনি আজ নরসিংদীর ঘোড়াশাল বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী এক পথসভায় প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।  এসময় মঈন খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধান মন্ত্রীর কাছেও বিচার নিয়ে গিয়েছে। তবে সেখানেও কোন সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা।

              তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যেভাবে একজন নাগরিককে তার সকল অধিকার নিশ্চিত করতে পারে,জনগণ যদি আগামী নির্বাচনেবিএনপিকে বিজয়ী করে তবে জণগণের সেই অধিকার নিশ্চিত করবে বিএনপি। 

               ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সোবাহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন,  ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে মঈন খান ঘোড়াশালের কতাতৈল গনি মার্কেট, আঁটিয়াগাও ও ঘোড়াশাল বাজারে পথসভা করেন।

Tag
আরও খবর