চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

গোদাগাড়ীতে ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় বদলির সরকারি আদেশ জারি হয়েছে। তার আকস্মিক বদলিতে উপজেলা জুড়ে সাধারন জনগনের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে তাঁর আকস্মিক বদলি স্থগিতের দাবিতে উপজেলাবাসী আজ রবিবার সকাল ১০টার সময় উপজেলা সদরে মানবন্ধন করেছে। 

গত ২৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.৪৩.০০০০.০১৪.৩৩.০০১.২৫.৫৮৫ নং স্মারকের মাধ্যমে এই বদলি আদেশ জারি হয়। জানা গেছে, মাত্র সাত মাস আগে ২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ফয়সাল আহমেদ গোদাগাড়ী উপজেলায় যোগদান করেন। অল্প সময়ের মধ্যেই তিনি প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখায় এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন।

স্থানীয়দের দাবি, জনস্বার্থ উপেক্ষা করে হঠাৎ করে তাঁকে বদলি করা হলে উপজেলাবাসীর ক্ষতি হবে।

ইউএনও ফয়সাল আহমেদ এই অল্প সময়ের মধ্যে মাদকসেবন ও ব্যবসায়ী নির্মূলে কার্যকর ভূমিকা পালন করেন এবং পুনর্বাসন কার্যক্রম চালু করেন। উপজেলায় একাধিক রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণ করেন। ৯টি ইউনিয়নে মিনি শিশু পার্ক স্থাপন করেন। শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এবং নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই ও কৃষি প্রশিক্ষণ কার্যক্রম চালু করেন। চর আষাড়িয়াদহ ইউনিয়নে জরুরি চিকিৎসা সেবার জন্য জনগণের ব্যবহারে স্পিডবোটের ব্যবস্থা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেন।

গোদাগাড়ী উপজেলার সাধারণ মানুষ মনে করছেন, তাঁর মতো একজন কর্মঠ, সৎ ও জনবান্ধব কর্মকর্তা চলে গেলে এটি হবে উপজেলাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। ইতোমধ্যে বদলি স্থগিতের জন্য তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নিয়মিত রুটিন বদলির অংশ হিসেবেই এ আদেশ দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবির বিষয়টি মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বলে সূত্র জানিয়েছে।


Tag
আরও খবর