যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে অভয়নগরের শতবর্ষী বটবৃক্ষ

বট বাংলা অঞ্চলের আদিমতম বৃক্ষ। বটগাছকে ঘিরে বাংলা অঞ্চলের রয়েছে শত-সহস্র বছরের ইতিাস, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন। বটগাছ নিয়ে বাংলা সাহিত্য ও রচনা লেখা হয়েছে।

উষ্ণ আবহাওয়ায় বিশাল আয়তনের এই ছায়াবৃক্ষটি অনেক উপকারে আসে। প্রাচীনকাল থেকেই বটবৃক্ষের ছায়ায় হাট-বাজার বসে, মেলা হয়, লোকগানের আসর বসে, জনসভা হয়। কারণ হিসেবে বলা যায়, বাংলার গ্রামাঞ্চলে বড় বড় সুশীতল হলরুম নেই। আর তাই বড় বড় অনুষ্ঠান ও জনসভাগুলো ছায়াসুনিবিড় বটতলায় অনুষ্ঠিত হয়ে থাকে।

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে আজও দাঁড়িয়ে আছে শতবর্ষী সেই বটবৃক্ষ—তা যেন কালের সাক্ষী হয়ে আছে গ্রামীণ জীবনের নানা স্মৃতি বুকে ধারণ করে। বিশাল এই বটগাছের ছায়াতলেই রয়েছে ঈদগাহ ময়দান, যেখানে দীর্ঘদিন  ধরে মুসল্লিরা সমবেত হয়ে নামাজ আদায় করে আসছেন।

বটগাছের পাশেই বহু বছর ধরে ছোট্ট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এলাকার প্রবীণ ব্যক্তি আমির হোসেন দরবেশ। তিনি জানান—“এই বটগাছ আর ঈদগাহ ময়দানই আমাদের গ্রামের গর্ব।বহু বছর থেকেই এখানে দোকানদারি করছি। গ্রামের মানুষজন এই বটতলেই আড্ডা দেয়, বিশ্রাম নেয়, আবার ঈদের দিন ময়দানে সমবেত হয়।”


গ্রামের প্রবীণদের মতে, এই বটগাছ শুধু ছায়া-শীতলতার প্রতীক নয়, বরং এক ঐতিহাসিক নিদর্শনও বটে। সময়ের সাথে বদলেছে অনেক কিছু, কিন্তু দেয়াপাড়ার এই শতবর্ষী বটগাছ আজও মানুষের আস্থা, ঐক্য আর স্মৃতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে।

Tag
আরও খবর