শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

জেলা ক্রীড়া অফিস ফরিদপুর কর্তৃক সাঁতার প্রতিযোগিতা ও বিতরণী অনুষ্ঠিত।

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুর, মধুখালী, ফরিদপুর অনুষ্ঠিত হয়।


ফরিদপুর জেলার জেলা ক্রীড়া অফিসার আল - আমীন খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু রাসেল, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী ফরিদপুর।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরফানুর রহমান, সরকারি কমিশনার ভূমি, মধুখালী, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান, অফিসার ইনচার্জ, মধুখালী, ফরিদপুর।


মোঃ আ: আউয়াল আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুখালী ফরিদপুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন উৎপল চন্দ্র ভৌমিক সহকারি প্রধান শিক্ষক, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়, মধুখালী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক বৃন্দ।


উক্ত সাঁতার প্রতিযোগিতায় মধুখালী উপজেলার সাতটি প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সাঁতার প্রতিযোগিতার ফলাফলে দেখা যায় সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেছে। এবং ছয়টি ইভেন্টেই তারা প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাজ না পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়। তারা মোট পাঁচটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় ও মথুরাপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা উভয়েই দুইটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে।


প্রধান অতিথি তার বক্তৃতায় এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যে সকল প্রতিভাবান সাঁতারু রয়েছে তারা পরবর্তীতে আরও ভালো ফলাফল বয়ে আনবে এই আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিকতা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag
আরও খবর