ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শান্তিপূর্ণ পূজা উদযাপন নিশ্চিতকল্পে চট্টগ্রাম অঞ্চল নৌ কমান্ডারের পূজামন্ডপ পরিদর্শন

পূজামন্ডপ পরিদর্শন করছেন চট্টগ্রাম অঞ্চল নৌ কমান্ডার

 




 শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট নিয়মিত টহল কার্যক্রম ও সমন্বিতভাবে নিরাপত্তা প্রদান করছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।


এর অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর  কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান গোসাইল ডাঙা  একতা গোষ্ঠী সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলুী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন। পূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার,  সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, বরগুনা, ভোলা, খুলনা, বাগেরহাট ও উপকূলীয় বিভিন্ন অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। পূজা চলাকালীন নৌবাহিনী সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে। পূজামন্ডপসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে, যাতে ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা যায়। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও, নৌবাহিনী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সংগঠকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপতৎপরতা প্রতিহত করতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।

আরও খবর