সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লাখাইয়ে অবৈধভাবে গড়ে উঠেছে ফাস্টফুড রেস্তোরা, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি।

লাখাইয়ে অবৈধভাবে গড়ে উঠেছে ফাস্টফুড রেস্তোরা, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের ক্ষুধা নিবারণ করতে জলদি বা ঝটপট খাবার সবাই জানি ফাস্টফুড,যেমন সিংগারা,সমসা,পুরি,মোগলাই ইত্যাদি, এর প্রভাবেই পাল্টে গেছে রেস্তোরাঁর আড্ডার রসনা ঐতিহ্য। ঠিক তার ছায়া হয়ে দাঁড়িয়েছে ক্ষুধামন্দা, কর্মে অবসাদ। বাড়ছে অসুখের খরচ। তবে এসব স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েও ফাস্টফুড ঘিরে দেশে কর্মসংস্থান হয়েছে। যদিও রেস্তোরাঁয় খাবারের গ্রেডিং চালুর বাস্তবায়ন চলছে ধীরগতিতে। লাখাই উপজেলার লোকালয়ে দৃশ্য মিলে যায় শহরের সাথে। গ্রামীণ জনপদে রাস্তার পাশে গড়ে ওঠেছে দোকান-রেস্তোরাঁয় বিকেলের আয়োজনে নিম্নমানের তেল দিয়ে তৈরি সিঙ্গারা পুরি, সমসা,মোগলাই, পাউরুটির ভেতর মাংসের কিমা দিয়ে চিকেন টোস্ট তৈরি করা হয়। সব বয়সি মানুষ এসবের ক্রেতা। কিছুদিন আগে উদ্বোধন হলো লাখাই বুল্লা বাজারের স্বপ্নবিলাস রেস্তোরা ফাস্টফুডের জাল বিস্তৃত হয়েছে কিছুদিন ধরে,এখন তা পরিণত হয়েছে অভ্যাসে৷ একসময় বুল্লাবাজারে দুই একটি রেস্টুরেন্টে মিলতো খাবার। এখন সড়কের পাশে স্বপ্নবিলাস রেস্তোরায় আছে বিনোদন স্পট,আছে টিকটকার আর যুবক-যুবতী আনাগোনা, আছে ফাস্ট ফুডের বিশাল সমাহার। একজন বিক্রেতা বলেন, 'স্ট্রিটফুড, থাইফুড, এরাবিয়ান ফুড আছে, মানে হচ্ছে এখানে সবধরনের ফুড পাওয়া যায়। স্বপ্নবিলাসে আসা মুহিন বলেন, 'স্ট্রিটফুডগুলোর হাইজিনের ব্যাপারে কিছু প্রশ্ন থাকে। এই খাবারের হেলথ ইস্যু থাকবে, তবে সেটা যদি লিমিট অনুযায়ী খাওয়া হয়, তাহলে এটা শরীরের জন্য ক্ষতিকর নয়।' একজন স্থানীয় বাসিন্দা বলেন, 'এই খাবারগুলো এমন যে একবার খেলে প্রতিনিয়তই খেতে মন চায়। তাই এগুলো খাওয়া হয়। ফাস্টফুডের যে জাদু পুরো দেশকে আচ্ছন্ন করেছে তার বাজিকর হলো বুল্লা বাজারে এই স্বপ্নবিলাস রেস্তোরা। সময়ের সাথে তাদের কাঁচঘরে তাল মিলিয়ে এসেছে নতুন নতুন ফাস্টফুড। স্বাস্থ্যবিদদের মতে প্রতিনিয়ত ফাস্টফুডের খাবার গ্রহণ করার কারনে গ্যাস্ট্রিক, ফ্যাটি লিভার, কোলন ক্যান্সার, ডায়াবেটিসের মতো ব্যধি লাফিয়ে বাড়ছে৷ স্বর জমিনে গিয়ে দেখা যায় বুল্লা বাজারে অবস্থিত স্বপ্নবিলাস রেস্তোরা থেকে খাবার খেতে দাঁড়িয়ে আছে ভোক্তারা। দেখা যায় ক্ষুধামন্দা, স্থুলতা, উচ্চ রক্তচাপ, অনিদ্রার মতো শারীরিক সমস্যা নিয়েও নিয়মিত মুখে তুলছে ফাস্টফুডে। সময় স্বল্পতা, সহজলভ্যতার অজুহাতে ভুলতে বসেছেন দেশি ও সুষম খাবার। একজন ভোক্তা বলেন, 'আমি কয়েকদিন আগেই ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে আসছি, এখন একটু সাবধানে থাকছি। কারণ আবার এই গ্যাস্ট্রিক যেন কোনো সমস্যা না করে। আগে এই ফাস্টফুডের খাবার দিয়েই নাস্তা করতাম। আবার দেখা যেত রাতের খাবার বাইরে থেকেই খেয়ে যেতাম, সেজন্য বাসায় খেতাম না।' ফাস্টফুডে আসক্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও তরুণরা। হবিগঞ্জ প্রাইভেট হসপিটালের একজন শিশু বিশেষজ্ঞ কনসালটেন্ট বলেন , আমরা এরকম প্রচুর বাচ্চা পাই যাদের ঘনঘন বমি ডায়রিয়া হয় এবং এর জন্য ওজন বাড়ছে না ঠিকভাবে,এর জন্য দায়ী এই ফাস্টফুড, এই ফাস্টফুডের প্রধান উপকরণ কার্বোহাইড্রেট। এতে শর্করা পাচ্ছে আর এর সাথে ফ্যাট কম্পোনেন্ট বেশি থাকে। এটা যখনই নির্দিষ্ট মাত্রার ওপর যাবে তখনই শরীরের ক্ষতি করতে থাকবে
Tag
আরও খবর