লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

সড়ক দূর্ঘটনায় জগন্নাথপুরের মেয়ে আইনজীবী ফারহানা বেগম সহ নিহত ২



 বাবার বাড়ি বেড়াতে এসে সিলেট-জগন্নাথপুর সড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে জগন্নাথপুরের মেয়ে নারী আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার(৫ জানুয়ারি) বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আজ শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফয়েজুল্লার মেয়ে নারী আইনজীবী ফারহানা বেগম(৩৩) মারা যান। রাত সাড়ে ১০ টায় জানাযা শেষে হবিবনগর কবরস্থানে তাঁর দাফন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সিলেট থেকে নম্বর বিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে জগন্নাথপুরের দিকে যাচ্ছিল। বিশ্বনাথের রায়কেলী মোড়ে পৌঁছামাত্র বেপরোয়া গতিতে বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশার যাত্রী ঝুমা বেগম (১৩) ও এডভোকেট ফারহানা বেগম গুরুতর আহত। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝুমা বেগমকে মৃত ঘোষণা করে। এর পরদিন শুক্রবার (৬ জানুয়ারি) এডভোকেট ফারহানা বেগম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এডভোকেট ফারহানা বেগম সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও একই সমিতির সদস্য সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ইছরাফিল আলীর স্ত্রী। তবে ঝুমা বেগমের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার আদালতে একটি মামলার জরুরি প্রয়োজনে বাবার বাড়ি জগন্নাথপুর থেকে তিনি একা রওনা হন। কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।


Tag
আরও খবর