চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বড়লেখায় মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনে নিসচার সংবাদ সম্মেলন

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টায় নিসচা বড়লেখা কার্যালয়ে উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন লিখিত কর্মসূচি পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ এবং সিনিয়র সদস্য জমির উদ্দিন ও ছাদিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচির রূপরেখা প্রকাশ করা হয়, যা চারটি ধাপে কর্মসূচিগুলো  বাস্তবায়িত হবে:-
প্রথম ধাপ – সচেতনতা সৃষ্টির কার্যক্রম: স্কুল ও কলেজে সড়ক নিরাপত্তা ক্লাস, পথচারী সচেতনতা ক্যাম্পেইন, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার উৎসাহিতকরণ, পোস্টার ও ব্যানার প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্যাম্পেইন।

দ্বিতীয় ধাপ – জনসম্পৃক্ততা: রাজনীতিবিদ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়, ছাত্র সংগঠনের নেতাদের আলোচনা সভা, টেলিভিশন টকশো, ড্রাইভার-যাত্রী সংলাপ, ট্রাফিক আইন মানার বিশেষ অভিযান এবং সেফটি স্টিকার বিতরণ।

তৃতীয় ধাপ – শিক্ষা ও বাস্তবায়ন: দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ক গবেষণা সেমিনার, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই ক্যাম্প, স্কুল-কলেজে নিরাপদ সড়ক কুইজ প্রতিযোগিতা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, ঝুঁকিপূর্ণ মোড়ে সাইনবোর্ড ও রিফ্লেক্টর স্থাপন এবং সড়ক নিরাপত্তা ডকুমেন্টারি প্রদর্শনী।
চতুর্থ ধাপ – দিবস উদযাপন ও মূল্যায়ন: জাতীয় র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া মাহফিল, নাটিকা/ড্রামা, ড্রাইভারদের ফ্রি হেলথ চেকআপ, স্মৃতি পদক প্রদান, ধর্মীয় আলোচকদের সঙ্গে বৈঠক, ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা প্রদান এবং সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন।

বিশেষ উদ্যোগ: পূজা মণ্ডপে জনসচেতনতামূলক প্রচারণা, স্বেচ্ছায় রক্তদান, রাস্তার গর্ত ভরাট, ঝোপঝাড় পরিস্কার ও রাস্তা সংস্করণ। সেইসঙ্গে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে বড়লেখাবাসীর সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে নিসচা নেতৃবৃন্দ মাসব্যাপী কর্মসূচি ও সড়ক দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
আরও খবর