ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৩ জন গ্রেফতার


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ০১.১০.২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (০১  অক্টোবর) সারাদিন  উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট ও ভাংগামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ছামশুল হকের ছেলে মো. হাছেন আলী (৬৭) ভাংগামোড় ইউনিয়নের বোয়ালভীড় গ্রামের আফতার আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো.মকবুল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আওয়ামী লীগ কর্মী আবু বক্কর সিদ্দিক (৩৫)। 

জানা গেছে, আওয়ামী লীগ আমলে বিএনপি কর্মী হজরত আলীকে হত্যাচেষ্টা করে টাকা ছিনতায়ের ঘটনায় ফুলবাড়ী থানায় গত ২০.০১.২৫ তারিখে দায়েরকৃত ১৯ নম্বর মামলার তদন্তে আসামীদের সংশ্লিষ্টতা পায় পুলিশ। কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের পর আসামীরা সংগোপনে চলাফেরা করার কারনে এতদিন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার দুপুরে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধায়  আসামীদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। 
Tag
আরও খবর