অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

যশোরের অভয়নগরে হাড় কাঁপানো শীতে গরম কাপড় কেনার ধুম।

যশোরের অভয়নগর উপজেলায় ঐতিহ্যবাহী নওয়াপাড়া বাজারে তীব্র শীতের কারণে গরম কাপড় কেনার ধুম পড়েছে।

 নওয়াপাড়া শহরে ইনস্টিটিউট মাঠে গড়ে ওঠা কাপড়ের মার্কেটে ক্রেতাদের ভিড় বেড়েছে।

 উপজেলায় শীতের আমেজ বাড়ার সাথে সাথে গরম কাপড় কেনার দিকে মানুষ ঝুকছে। অভয়নগরের  কর্মজীবী, শ্রমজীবী গ্রামগঞ্জের  মানুষ হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে।  শীত থেকে বাঁচতে মানুষ ছুটছে গরম কাপড়ের খোঁজে। বাজারে  কাপড়িয়া পট্টি সহ বিভিন্ন এলাকায় শীতের কাপড়ের কদর বেড়েছে। 

স্বল্প আয়ের লোকজন ভিড় করছে  ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। গত কয়েকদিন থেকে শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় নওয়াপাড়া বাজারে  জমে ওঠেছে গরম কাপড়ের বেচাকেনা। নওয়াপাড়া শহরের বিভিন্ন স্থানে  শীতবস্ত্র বিক্রির পসরা সাজিয়ে বসেছেন হকাররা। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলছে গরম কাপড়ের কেনাবেচা। হকারদের হাঁকডাকে মুখরিত ফুটপাত। পথচারিরা চলতে গিয়ে একবারের জন্য হলেও বেছে নিচ্ছেন নিজের ও পরিবারের ছোট বড়দের জন্য গরম কাপড়। কেউ একদামে কিনছেন আবার কেউ করছেন দর কষাকষি। দোকদনগুলোতে জ্যাকেট, স্যুয়েটার, গরম কাপড়ের শার্ট, প্যান্ট, টাওজার এবং ছোটদের বিভিন্ন রকমের শীতবস্ত্রের পাশাপাশি কম্বলও পাওয়া যাচ্ছে। নিম্নবিত্ত পরিবার বা স্বল্প আয়ের লোকজনের চাহিদা মেটাচ্ছে ফুটপাতের এসব গরম কাপড়। সারা বছরই কাপড়ের ব্যবসা করেন এমন ব্যবসায়ীর সংখ্যা কম হলেও শীত এলে ফুটপাতে তোড়জোড়  পড়ে যায় গরম কাপড়ের মৌসুমী হকার বা দোকানিদের।

আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১০ ঘন্টা ২০ মিনিট আগে