গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগাছা-কাউনিয়া আসনের জাপার মনোনয়ন প্রত্যাশী মাহবুরের পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান

পূজামন্ডব পরিদর্শন।

রংপুরের পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। বিগত দিনের ন্যায় এবারও হিন্দুধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসবে তার পক্ষে পূজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

উপজেলার ৮৭টি পূজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন দায়িত্বপ্রাপ্ত জাপার নেতাকর্মীরা। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য শাহ রনজু মিয়া, পীরগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজু, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন আলতু, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, বাদল মিয়া ও জামাল মোল্লা সহ আরও অনেকে। 

উপজেলা জাতীয় পার্টির সদস্য শাহ রনজু মিয়া বলেন, ধর্মীয় দিক থেকে আমরা আলাদা হলেও উৎসবের বেলায় আমরা একে উপরের পরিপূরক। আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমানের পক্ষে উপজেলার সকল পূজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা নিশ্চিত করেছি। শাহ মাহবুবার রহমান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ মিজানুর রহমানের ছেলে।

আরও খবর