মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা প্রকৌশলী তানভীর

নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।  

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজদি এলাকায় ক্ষতিগ্রস্ত অলি মেস্তুরির বাড়ীতে ছুটে যান। 

জানা যায়, শুক্রবার ভোররাতে হঠাৎ অগ্নিকাণ্ডে অলি মেস্তুরির বসতঘর মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ মূল্যবান সবকিছু ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস এসেও কিছুি রক্ষা করতে পারেনি। ক্ষতিগ্রস্ত পরিবারটি মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এ খবর জানতে পেরে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান। এ সময় তিনি পরিবারটির খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। 

তানভীর উদ্দিন রাজিব সাংবাদিকদের বলেন, “একটি পরিবারের ঘরবাড়ি হারানো মানে তাদের জীবনের সবকিছু হারিয়ে ফেলা। এ ধরনের দুর্ঘটনা সত্যিই হৃদয়বিদারক। আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সহযোগিতা করবো। বিপদে-আপদে হাতিয়ার সাধারণ মানুষের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, হঠাৎ আগুন লাগায় তারা পরনের বস্ত্র ছাড়া কোনো কিছুই বের করতে পারেননি। মুহূর্তের মধ্যে ঘরটি ছাই হয়ে যায়। অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছিলেন তারা। এমন দুঃসময়ে বিএনপি নেতা তানভীরের পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা তানভীর উদ্দিন রাজিবের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনমানুষের পাশে তার এ ধরনের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Tag
আরও খবর