গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে সেনাবাহিনী কর্তৃক অভিযানে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

জয়পুরহাটে সেনাবাহিনী কর্তৃক অভিযানে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৫ অক্টোবর রাত ১টা পর্যন্ত বাংলাদেশ
সেনাবাহিনীর বিশেষ অভিযানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী।

১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘসময় অভিযান পরিচালনা করে জয়পুরহাট ও নওগাঁ জেলার জিরো পয়েন্ট মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ ফারুক হোসেন (৫১), পিতা: মোঃ আবু বক্কর, মাতা: মোছাঃ আবেদা খাতুন। জামালগঞ্জ, নওগাঁ। ও তার স্ত্রী মোছাঃ স্মৃতি আখতার রুমি (৪৪) ,পিতা: হাবিবুর রহমান, মাতা: মোছাঃ মানতা বেগম। মন্ডলপাড়া, নারায়নপাড়া, জয়পুরহাট সদর।

অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ টাকা ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযান শেষে উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের উক্ত ঘটনাস্থলেই বদলগাছি থানার এসআই মোমিনের নিকট হস্তান্তর করা হয়।পুলিশ জানিয়েছে,এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর