শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

" আমি কন্যাশিশু, স্বপ্নগড়ী, সাহসে লড়ি, চেতনায় দেশ গড়ি" এই প্রতিপাদ্য ফরিদপুরে পালিত হল জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।

মুক্ত আলোচনায় অংশ নেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী এ্যাড.শিপ্রা গোস্বামী, নারী নেতৃ হিরুন্নাহার, আশরাফুন্নাহার শিবলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাইমা আক্তার, জিলা স্কুলের ছাত্র ইব্রাহিম আদম।

সভায় বক্তারা বলেন, আমাদের সমাজে মেয়েরা নানা ভাবে এগিয়ে যাচ্ছে, মেডিকেলে প্রশাসনে সর্ব ক্ষেত্রে এখন মেয়েদের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। তবে এখনো পরিবারে কন্যাশিশুদের অবহেলার চোখে দেখা হচ্ছে।

ছেলেকে নিয়ে নিয়ে একটি পরিবার অনেক স্বপ্ন দেখে, কিন্তু কন্যার ক্ষেত্রে তা দেখে না। আমাদের সমাজে অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব না। সভায় মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

Tag
আরও খবর