কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে, রেলী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চিলমারীঃ জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে, রেলী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  "আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, চিলমারীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ই অক্টোবর) সকাল ১১ টায় দিকে উপজেলা সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপত্বিতে "জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহানাজ পারভীন, ওয়ার্ল্ড কনসার্ন এর প্রজেক্ট ম্যানেজার রাজ কুমার মন্ডল, শিশু সুরক্ষা অফিসার পিংকি মিনজী, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নারী সদস্য ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রাকের অফিসার সেল‌্প অর্চনা রায়। এ সময় ব্যক্তারা বলেন, একটা সময় ছিল যখন কন্যা শিশুর চেয়ে, পুত্র শিশুকে বেশি করে চাইত, তাদের পিতা ও মাতারা। কন্যা শিশু জন্মগ্রহণ করলে, পিতা ও মাতার বেশি খুশি হত না। কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে পরিবারে বেশি করে গুরুত্ব দেয়া হত। কন্যা শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা আরও বলেন, কন্যা শিশুর অধিকার ও সম্ভাবনা বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যা ও শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ জাতি গঠন করা সম্ভব বলে জানান তারা। আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৪জন স্বপ্নসার্থীর হাতে সার্টিফিকেট, মগ ও ফুল তুলে দেয়া হয়েছে।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ৩৬ মিনিট আগে