ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বঙ্গোপসাগরে নৌবাহিনী টহলকালে ট্রলারসহ ২৬ জেলেকে উদ্ধার

.





 দেশের সার্বভৌমত্ব রক্ষা ও 'ইন এইট টু সিভিল পাওয়ার' এর আওতায় গৃহীত পদক্ষেপ 'মা ইলিশ সংরক্ষণ-২০২৫' অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশ নৌবাহিনী  গত ৭ অক্টোবর ( মঙ্গলবার )  বঙ্গোপসাগরে টহল কার্যক্রমের সময় নৌবাহিনীর জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' অসহায়, জীবন বিপন্ন প্রায় অবস্থায় ২৬ জন জেলেকে উদ্ধার করে।


'এমভি তাজমিনুর রহমান' নামক মাছধরা ট্রলারটিকে ইঞ্জিন বিকল অবস্থায় কক্সবাজার বাতিঘরের প্রায় ২৭ নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। ট্রলারটির গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় নৌবাহিনীর জাহাজ ট্রলারটির কাছে অগ্রসর হলে নৌসদস্যগণ বিপদগ্রস্ত জেলেদের সংকেত দেখতে পায়। পরবর্তীতে, নৌ সদস্যগণ অতি দ্রুত অসহায় জেলেদের উদ্ধার করে। ক্ষুধার্ত জেলেদের উদ্ধারের পরপরই নৌবাহিনীর জাহাজের সদস্যগণ তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত ব্যক্তিদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে ও তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সকলকে হস্তান্তর করা হয়। জেলেদের তথ্যসূত্রে জানা যায়, ট্রলারটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ এ মাছ ধরার উদ্দেশ্য সমুদ্র গমন করে এবং ০৩ অক্টোবর ২০২৫ এ তীরে ফেরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা মাঝ সমুদ্রে ভাসতে থাকে। উল্লেখ্য উদ্ধারকৃত সকল জেলে মহেশখালী উপজেলার বাসিন্দা।


আরও খবর