চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর ভাসানচরের শরণার্থী শিবিরে ১০ মাসে ৫২৫ নবজাতকের জন্ম



নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে শরণার্থী শিবিরে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক রোহিঙ্গা দম্পতিদের ঘরে গত বছরের (২০২২ সাল) মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে  ৫শ ২৫ জন নবজাতকের জন্ম হয়েছে। যার মধ্যে ৫শ নবজাতক নরমাল ডেলিভারিতে এবং ২৫ নবজাতকের সিজারিয়ান অপারেশনে জন্ম হয়। 


ঐ শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বেসরকারী সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে ভাসানচরে ১৩ জন, এপ্রিল মাসে ৩২ জন, মে মাসে ২৫ জন, জুন মাসে ৪১ জন, জুলাই মাসে ৪০ জন, আগস্ট মাসে ৫০ জন, সেপ্টেম্বর মাসে ৮৫ জন, অক্টোবর মাসে ৭৭ জন, নভেম্বর মাসে ৮১ জন, ডিসেম্বর মাসে ৮১ জন নবজাতকের জন্ম হয়। 


তবে, ২০২২ সালের মার্চ মাসের আগে সেখানে জন্ম নেয়া মোট নবজাতকের সঠিক তথ্য পাওয়া যায় নি।


বিগত পরিসংখ্যানে দেখা যায়, ভাসানচরে গত ১০ মাসে জন্ম নেয়া এসব নবজাতকের মধ্যে শতকরা ৪.২৫ শতাংশ সিজারিয়ান অপারেশনে এবং ৯৫.৭৫ শতাংশ নরমাল ডেলিভারিতে জন্ম নিয়েছে।
  
জানা যায়, ২০২০ সালের ৪ ডিসেম্বর রোহিঙ্গা শরণার্থীদের প্রথম দল ভাসানচরে আসে। ওই বছরের ১২ ডিসেম্বর ভোর রাতে ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা দম্পতি মোহাম্মদ কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে জন্ম নেয় একটি ছেলে শিশু। ওই শিশুটিই ভাসানচরে জন্ম নেওয়া প্রথম নবজাতক।


নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও ভাসানচরের দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর ডা. মো: সোহরাব হোসেন জানান, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেখানে ২০ শয্যার একটি হাসপাতাল করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক ২ জন মেডিকেল অফিসার, ৩ জন সিনিয়র স্টাফ নার্স, ২ জন প্যারামেডিকস, ২ জন মিডওয়াইফ, ২ জন এমএলএসএস, ২ জন সিএইচসিপি, ১ জন বাবুর্চি ও ২ জন সিকিউরিটি গার্ড সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্র, হাইফা, ফ্রেন্ডশিপ, আরটিআই ও ব্রাকের কর্মীরাও রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 


২০২২ সালে ভাসানচর ২০ বেডের হাসপাতালটিতে নরমাল ডেলিভারিতে ১০১ এবং সিজারিয়ান অপারেশনে ২৩ জন নবজাতকের জন্ম হয়। সেখানে গর্ভবতী নারীদের জন্য সব ধরনের স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা ক্যাম্পগুলোতে গিয়ে গর্ভবতী মহিলাদের খুঁজে বের করে তাদের হাসপাতলমুখী করে এবং সেবা প্রদান করে। কোনো রোগীর যদি সেখানে সেবা দিয়ে সুস্থ করা সম্ভব না হয়, তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের রিফিউজি ওয়ার্ডে রেফার করা হয়।

আরও খবর