একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি: সাজিদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও নিয়োগ বোর্ড বাতিলের দাবি

মাহফুজুল হক পিয়াস, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। কর্মসূচিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামীপন্থী শিক্ষক দিয়ে গঠিত নিয়োগ বোর্ড বাতিল এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।


শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 


অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সভায় বক্তব্য দেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। তিনি বলেন, “আমাদের ভিসি স্যার একজন মেধাবী শিক্ষক। আমরা চাই তিনিও যেন মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেন। কিন্তু দেখা যাচ্ছে, এখন ছাত্রলীগ ও আওয়ামীপন্থীদের পুনর্বাসন করা হচ্ছে। এটা আমরা মেনে নেব না। সাজিদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”


তিনি আরও বলেন, “ভিসি স্যারকে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে মার্কশিট থেকে শুরু করে নানা বিষয়ে শিক্ষার্থীরা ভোগান্তিতে আছে। এসব বন্ধে প্রশাসনকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”


আহ্বায়ক সাহেদ আহম্মেদ প্রশাসনের সমালোচনা করে বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অথর্ব ও নির্লজ্জ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ বোর্ডগুলোতে ফ্যাসিস্ট শিক্ষক ও ছাত্রলীগপন্থীদের পুনর্বাসন করা হচ্ছে। এসব বোর্ড অবৈধ। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি-এই সময়ের মধ্যে নিয়োগ বোর্ড বাতিল ও সাজিদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”


তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে কারা আছেন তা প্রশাসন গোপন রাখছে। “গত বছর ফোকলোর বিভাগে ছাত্রলীগ নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। গতদিনও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ফ্যাসিস্টদের অংশগ্রহণে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা এ অবস্থা মেনে নেব না,” বলেন তিনি।

আরও খবর