চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

চিলমারীঃ "বিশ্ব শিক্ষক দিবস" পালিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ "শিক্ষকদের পাশে, পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০বছর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ই অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে "থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে, উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সরকারি ডিগ্রী কলেজ" মোড় হয়ে, উপজেলা চত্বরে শহীদ মিনার এসে সমাবেশে মিলিত হয়েছে। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম, থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের মর্যাদার কথা তুলে ধরেন। তিনি শিক্ষকদের বিভিন্ন অধিকার গুলো বর্তমান সরকার পর্যায়ক্রমে মেনে নেবেন বলে ব্যাক্ত করেন। মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে।সমাবেশে আরো বক্তব্য রাখেন ড. মিনহাজুল ইসলাম তিনি বলেন, একটি জাতি উন্নত করার প্রধান শর্ত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ঘটানো। শতভাগ শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের কিন্তু এ কাজটি করছেন শিক্ষক সমাজ। কাজটি সরকারি কিন্তু শিক্ষকরা কেন বেসরকারি এটা বড় ভাবনার বিষয়। তিনি এমপিও ভুক্ত সকল স্কুল কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন। সমাবেশটি সঞ্চালনা করেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান।

আরও খবর