আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

গাংনীর খাজা বিক্রেতা আঃ রাজ্জাক নিজ পরিশ্রমে তিল থেকে তাল হয়েছেন

খুব টানাটানির সংসার। আজ থেকে প্রায় ৪২ বছর আগে নুন আনতে পান্তা ফুরাতো, আর পান্তা আনতে নুন অবস্থা এমনই। পরিবারের অন্ন জোটাতেই যেখানে হিমশিম খাচ্ছিলেন। সেখানে ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ দেয়া মানে তার পক্ষে খুবই কষ্টসাধ্য। তবে, এতো অভাব ও শত কষ্টের মধ্যে থেকেও দমে যাননি। ছোট্র ব্যবসা তিলের খাজা বিক্রি করেই হয়েছেন সফল। করিয়েছিলেন ছেলে-মেয়েদের উচ্চ-শিক্ষায় শিক্ষিত, হয়েছেন নিজে সাবলম্বী। বলছিলাম মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের মৃত-ওলিউর ওরফে (ভিখু'র) ছেলে আব্দুর রাজ্জাকের কথা।

আব্দুর রাজ্জাক জানান, প্রথমে পাঁচ কেজি আখের গুড়ের তিলে খাজা বানিয়ে হাটে বাজারে বিক্রি করা শুরু করি। আস্তে আস্তে ব্যবসা ভালো হয় ও ব্যবসার পরিধি বাড়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমে পায়ে হেঁটে তারপরে ভ্যান গাড়িতে তারপরে মোটরসাইকেল নিয়ে গাংনী উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে থাকেন সুস্বাদু তিলে খাজা। এলাকায় তার তিলে খাজার বেশ সুনামও রয়েছে

সংসার জীবনে এক স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে৷ ছোট ছেলে ইসলামিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন, বাকি চার ছেলেরা সবাই দাখিল পর্যন্ত লেখাপড়া জানে। কর্মজীবনে তার চার ছেলে মিষ্টি  বিক্রেতা, আব্দুর রাজ্জাকের বাবার রেখে যাওয়া ৪০-শতক জমির মালিক ছিলেন তিনি। পরে তিলে খাজা বিক্রি করে ৯-বিঘা আবাদি জমি ক্রয় করেছেন, দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, চার ছেলেকে পাকা ছাদের বাড়ি করে দিয়েছেন। কিছুদিনের জন্য মাইক্রোও কিনেছিলেন। সর্বশেষ ২০২২ সালে হজ্জ করেছেন আব্দুর রাজ্জাক। মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য নিজের ৫ কাঠা জমিও দান করেছিলেন তিনি। পরে উক্ত জমিতে স্থান সংকলন না হওয়ায় মাদ্রাসা সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৯ ঘন্টা ১০ মিনিট আগে