তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ



ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ১৩.১০.২৫
 ২০% বাড়ী ভাড়া, ৭৫% উৎসব ভাতা এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে  কুড়িগ্রামের ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচি সফল করার লক্ষে  সোমবার (১৩ অক্টোবর)  দুপুর ২ টা থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজের শতশত শিক্ষক-কর্মচারীগণ সমাবেশস্থলে আসতে শুরু করেন। পরে দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, মাদ্রাসা সুপার সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা ব্যক্ত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরারর স্মারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
Tag
আরও খবর