দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি।
অনুষ্ঠানটি আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শরীফ উদ্দিন, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—  “তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ। মাদক তাদের জীবন ও সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। পরিবার, শিক্ষক ও সমাজ একসাথে কাজ করলে মাদকমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব।”
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমেই মাদকবিরোধী আন্দোলন শক্তিশালী হবে। তাঁরা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক চিন্তা, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।  অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ মাদকবিরোধী শপথ গ্রহণ করেন— নিজে মাদকমুক্ত জীবন যাপন করব। অন্যদেরও মাদকমুক্ত জীবন গড়ব।


Tag
আরও খবর