চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংক কর্মকর্তার ১১ বছরের কারাদন্ড ও ১৭ লাখ টাকা অর্থদন্ড করেছে আদালত



লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার টাকা আত্মসাতের মামলায় প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়াকে ১১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১৭ লাখ টাকা অর্থদন্ড করেছে আদালত।

দন্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দামতি গ্রামের মৃত আবদুল গফুর ভূঁইয়ার ছেলে এবং লক্ষীপুর জেলার রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার সাবেক (২য়) কর্মকর্তা ছিলেন।
সোমবার ( ৯ জানুয়ারি ) দুপুরে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ. এন .এম মোরশেদ খান এই রায় প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রুপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার (২য়) কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের ৪ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করে। তার মধ্যে ২০০৩ সালে ৩৩ টি এন্টির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম। তিনি বলেন, দুপুর আড়াইটার সময় মামলার শুনানি শেষে বিচারক এ. এন. এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে দুটি ধারায় মোট ১১ বছরের কারাদন্ড ও ১৭ লক্ষ টাকা অর্থদন্ড দেন।

এ রায় প্রদান করার সময় দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। আসামির সাজা সমূহ যুগপৎ চলবে বলে তিনি জানান।
আরও খবর