চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে গণধর্ষণের মামলায় গ্রেফতার ২





নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামী কে গ্রেফতার করেছে। 

সোমবার ( ৯ জানুয়ারী )  সকালে গ্রেফতারকৃত আসামীদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজিরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) একই গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ সোহেল (২৮)।

এ ঘটনা সম্পর্কে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ভুক্তভোগী গৃহবধূ চার জন কে আসামী করে রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলা রজুর পর বিকেলে দুই আসামী কে তাদের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। অপর দুই পলাতক আসামীরা হলো- উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মোঃ ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)। পলাতক  আসামীদের  গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ । 

এর আগে, গত বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাত ১০টার সময় উপজেলার বিজবাগ ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। একই এলাকার (দূর সম্পর্কের ভাতিজা) হুমায়ুন কবির বহুদিন ধরে ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম কু-প্রস্তাবে রাজি না হলে সে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

একপর্যায়ে গত বৃহস্পতিবার ৫ জানুয়ারী রাত ১০টার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। ওই সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামীরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। তখন পুকুর পাড়ে লোকজন পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামীরা দ্রুত পালিয়ে যায়।
আরও খবর