আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সম্পত্তিগত বিরোধের জের ধরে কচুয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

চাঁদপুরের কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে চাচার পেটে  ছুরিকাঘাত করেছে ভাতিজা শুক্কর আলী। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ফতেবাপুর গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ফতেবাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে ফয়েজ আহমেদ (২৯), আব্দুল হান্নান (৩৮), আ: সাত্তার (৩১) আ: মান্নান (৩৬), শাহিদা আক্তার (২৭) ও বিল্লাল হোসেন (৪৪) ফারুক মিয়ার ছেলে রাসেল(২২), বিল্লাল হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও শুক্কুর আলী (২০)।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ফয়েজ আহমেদ এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানাগেছে, বিল্লাল হোসেন ও ফয়েজ আহমেদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিল্লাল হোসেনের বাড়ী সংলগ্ন ফয়েজ গংরা ঘর তুলতে গেলে উভয়ের মধ্যে এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় ছুরি দিয়ে তার চাচা ফয়েজ আহমেদের তলপেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো: হারিছ বেপারী বলেন, তাদের উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ অনেক দিন ধরেই চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম মুঠো জানান বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর