সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা গ্রামীণ ব্যাংক শাখার আয়োজনে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারী মঙ্গলবার সকালে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের অডিট অফিসার মোঃ মুনসুর আহাম্মেদ, ঘাগড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক বিএসসি, মানবাধিকার সংস্থা আমাদের আইন ঝিনাইগাতী শাখার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক হাতীবান্দা শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ মামুন। কম্বল বিতরণকালে জোনাল ম্যানেজার আবুল হোসেন বলেন, গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ ও উদ্দেশ্য গরীব অসহায় দুস্থদের সেবা প্রদান করা। এলাকায় এখনো অনেক ভিক্ষুক রয়েছে। যারা দু-বেলা দুমুঠো খাবার খেয়ে কোন রকম জীবন যাপন করছে। তারা পারছে না শীত নিবারনের জন্য শীতবস্ত্র (কম্বল) জোগাড় করতে। ফলে তারা এই শীতে খুব কষ্টে দিনাতিপাত করছে। তাই শীত নিবারণের জন্য গ্রামীণ ব্যাংকের পক্ষ হতে আমরা সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছি।

আরও খবর