মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্ক বার্তা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-10-2025 06:13:44 pm

সাম্প্রতিক সময়ে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে—এমন খবর প্রকাশিত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণরূপে অবৈধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল নোটের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।


জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন – যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।

২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।

৩. নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।

৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।


বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ‘আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন’—এই মূলমন্ত্রে সকলকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে ভিজিট করুন [বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট](https://www.bb.org.bd/en/index.php/currency/note)। প্রতিটি ব্যাংক শাখায়ও এই সংক্রান্ত পোস্টার ও এক্স-ব্যানার টানানো রয়েছে।

আরও খবর




6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১৪ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৯ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে