ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ

খুবির সাথে গবেষণা কোলাবরেশনে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের সঙ্গে দীর্ঘদিন ধরে গবেষণাভিত্তিক সহযোগিতায় কাজ করে আসছে জাপানের নারা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি- এনএআইএসটি (Nara Institute of Science and Technology- NAIST)। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন গ্র্যাজুয়েট এনএআইএসটিতে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে গবেষণা ও একাডেমিক কোলাবরেশন সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।

এই কোলাবরেশন প্রক্রিয়ায় আজ ১৩ অক্টোবর (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন এনএআইএসটি-এর ভাইস ডিন ও প্রফেসর নাওয়ুকি ইনাগাকি (Naoyuki Inagaki) এবং প্রফেসর ইয়াসুমাসু বেশো (Yasumasa Bessho)। তাঁরা ফার্মেসী ডিসিপ্লিন আয়োজিত একটি সেমিনার ও মতবিনিময় সভায় অংশ নেন।

পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান অতিথিদের স্বাগত জানান এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে কোলাবরেশনে আগ্রহ প্রকাশ করায় তাঁদের ধন্যবাদ জানান।

এনএআইএসটি’র প্রতিনিধিরা বলেন, বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্স ক্ষেত্রে যৌথ গবেষণা কার্যক্রম ও একাডেমিক কোলাবরেশন বৃদ্ধি করতে তাঁরা আগ্রহী। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সরাসরি মতবিনিময়ের মাধ্যমে আগামীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া শুরু করা যাবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী, ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. মোঃ সাইফুজ্জামান, প্রফেসর ড. শ্রাবন্তী দেব, সহযোগী অধ্যাপক গাজী মোঃ মঞ্জুর মুর্শিদ, সহকারী অধ্যাপক প্রীতম কুন্ডু এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।

Tag
আরও খবর