মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পথসভায় জনতার ঢল

পথসভায় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভাকে কেন্দ্র করে হাতিয়া বাজার এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য  প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের নেতৃত্বে অনুষ্ঠিত এই শোডাউনে হরণী এবং চানন্দী ইউনিয়ন থেকে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্র, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।

এর আগে সমাবেশ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা স্পিডবোট যোগে উপজেলা সদর ওছখালী থেকে ভয়ারচর পৌঁছান। এসময় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী ভয়ারচরের চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। পরে বিশাল মিছিলসহ পায়ে হেঁটে তিনি হাতিয়া বাজারে প্রবেশ করেন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “১৭ বছর লড়াই-সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি। দলের দুঃসময়ে কর্মীদের ছেড়ে যাইনি, আগামীতেও আপনাদের সাথেই থাকবো।”

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী প্রমুখ।
Tag
আরও খবর