দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পলাশে শিক্ষকদের ৩ দফা দাবি এবং পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পলাশে শিক্ষকদের ৩ দফা দাবি এবং পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ নরসিংদী 



                 নরসিংদীর পলাশে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ পলাশ উপজেলা শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

              ১৬ অক্টোবর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

                                          শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান সমাবেশে বক্তারা বলেন, সরকারের দেয়া স্বল্প ভাতা ও সীমিত সুযোগ সুবিধায় শিক্ষক কর্মচারীদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এ সময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন। দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে বলে ও জানান। 

                     শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পলাশ থানা সদর রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।এ সময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান তালুকদার,ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।

                             শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত উল্লেখ করে  বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের আহব্বান জানান।

Tag
আরও খবর