ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

প্রত্যাশা পুরণে সততা ও দক্ষতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক



 হবিগঞ্জ  জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, সততা ও দক্ষতার সাথে কাজ করে প্রত্যাশা পূরণ করার পাশাপাশি জনগণের প্রতি দায়বদ্ধ থেকে প্রত্যেক কর্মকর্তাদের কাজ করতে হবে। তিনি দুর্নীতি মুক্ত উপজেলা গঠনে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের কাজ করার নির্দেশনা প্রদান করেছেন। কর্মকর্তাদের প্রতিটি কাজের গ্রহণযোগ্যতা বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করা কালীন জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল প্রকার দুর্নীতির বিরোদ্ধে সোচ্চার থাকতে হবে। 


মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মৎস্য অফিসার নুরুল ইকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা শিক্ষা অফিসার নুরুল কবির,  হিসাব রক্ষণ অফিসার লিটন চন্দ্র, মহিলা বিষয়ক অফিসার কুহেলিকা সরকার, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান, বানিয়াচং সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, বানিয়াচং আইডিয়েল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন, এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুর রহমান, জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম প্রমুখ। এছাড়া, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ,  বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপূর্বে জেলা প্রশাসক, থানা ও ইউএনও অফিস পরিদর্শন করেন।

বিকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক বাস্তবায়নাধীন ২০২২-২০২৩অর্থ বছরে বানিয়াচং উপজেলাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (দলিত-হরিজন-রবিদাস,হরিজন)সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ইশরাত জাহান শিক্ষা বৃত্তি প্রদান করেন।

Tag
আরও খবর