যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

শিফা খানমের জিপিএ-৫ অর্জন: পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মুখে আনন্দের হাসি

সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি)২০২৫ সালের পরীক্ষার ফলাফলে নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী শিফা খানম অর্জন করেছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫। তার এই অসাধারণ কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের জোয়ার।

শিফা খানম যশোর জেলার অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কামকুল গ্রামের কৃতি সন্তান। তার পিতা মনিরুল মিনা ও মাতা তহোমিনা খাতুন—দুজনেই মেয়ের এ সাফল্যে গর্বিত ও আবেগাপ্লুত।

ইতিপূর্বে এসএসসি পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস অর্জন করেছিল শিফা। ধারাবাহিক এ সফলতায় সে নিজেকে আরও একধাপ এগিয়ে নিল।

নিজের অনুভূতি প্রকাশ করে শিফা জানায়—

 “আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমার পিতা-মাতা ও শিক্ষকদের। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ও দোয়ার কারণেই আজকের এই ফলাফল।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সে জানায়, “আমি একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। এরপর নিজের লক্ষ্য নির্ধারণ করব। আমার স্বপ্ন পূরণে সকলের দোয়া কামনা করছি।”

প্রতিটি মানুষ স্বপ্ন দেখে— কেউ রাজনীতিবিদ হতে চায়, কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, কেউবা ডাক্তার বা ইঞ্জিনিয়ার। শিফা বিশ্বাস করে, পরিশ্রম ও সততাই স্বপ্ন মূল চাবিকাঠি।

দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন,“শিফা পরিশ্রমী, ভদ্র ও অনুপ্রেরণামূলক এক শিক্ষার্থী। তার এই সাফল্য প্রতিষ্ঠানটির জন্য গৌরবের।

শিফার এ কৃতিত্ব শুধুমাত্র তার নয়— এটি তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র এলাকার জন্য এক অনন্য গর্বের অর্জন।

Tag
আরও খবর