মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বিবৃতি দিলো সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-10-2025 02:03:59 pm

ভারতের ত্রিপুরা রাজ্যে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।


বিবৃতিতে উল্লেখ করা হয়, এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনি শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক। এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক।


এতে আরও উল্লেখ আছে, অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশ সরকার বলছে– জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তি অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।


উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত তিনজন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তারা পেশায় দিনমজুর ছিলেন।

আরও খবর