লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

বশেমুরবিপ্রবি'তে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা,  জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২.০০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১১৫নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সানিয়া আক্তার।


আলোচনা সভার বিশেষ অতিথি নবনিযুক্ত ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে দেশ আরো এগিয়ে যেতো। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। 


আলোচনা সভার সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি স্বাধীনতার পূর্ণতা পায়। এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের দিন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা"। তিনি তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।


আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এর আগে বেলা ১১.৩০ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর জাতির পিতাসহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 


পরে শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও কর্মচারী সমিতি পৃথকভাবে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও খবর