জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

গোয়ালন্দে ১৩ সার্ভেয়ারের উদ্যোগে জমির সীমানা নির্ধারণ

গোয়ালন্দে ১৩ সার্ভেয়ারের উদ্যোগে জমির সীমানা নির্ধারণ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি পৌরসভার ৭নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধ, মামলা ও হামলার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ পরিস্থিতিতে অবশেষে গোয়ালন্দ উপজেলা সার্ভেয়ার এসোসিয়েশনের ১৩ জন সার্ভেয়ার একযোগে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে জমির পরিমাপ নির্ধারণ করেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সার্ভেয়ার দলটি কুমড়াকান্দি এলাকায় জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করে। পরিমাপ শেষে সার্ভেয়ার জালাল উদ্দিন বলেন, “আমরা পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আজ জমি পরিমাপ করেছি। ইকরাম মন্ডল ও হাসেন মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যার ফলে একের পর এক মামলা ও হামলার ঘটনা ঘটেছে। আমরা ডিজিটাল পদ্ধতিতে দাগ নম্বর ৪৩২১ ও ৪৩২২ এর সীমানা নির্ধারণ করেছি। দেখা গেছে, মোঃ হাসেন মন্ডল ৪৩২২ দাগে বাউন্ডারি তৈরি করে ঘরবাড়ি নির্মাণ করে ভোগ দখল করে রেখেছেন। ঐ দাগের ওপর দিয়ে রাস্তা গিয়েছে এবং প্রায় ১৮ ফুট জায়গা কাশেম মন্ডল দখলে রেখেছেন।” তিনি আরও বলেন, বারবার মিথ্যা মামলা দিয়ে একে অপরকে হয়রানি করা হচ্ছে। আশা করি, আমাদের নির্ধারিত পরিমাপের মাধ্যমে এই দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটবে। গোয়ালন্দ উপজেলা সার্ভেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ আব্দুর রব জানান, “আমরা একটি ফিক্সড পয়েন্ট নির্ধারণ করে কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জমির সীমানা মেপেছি। পুরাতন কাটা নকশার সঙ্গে তা মিলিয়ে নিশ্চিত হয়েছি পরিমাপে কোনো কারচুপি নেই। আমাদের এই পরিমাপকে উভয় পক্ষই গ্রহণ করলে ভবিষ্যতে এ নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না।” অন্য এক সার্ভেয়ার মোঃ মমিন উদ্দিন শেখ বলেন, “আমরা উত্তর দিকে এক হাজার ফুট ও দক্ষিণ দিকে এক হাজার ফুট পর্যন্ত মেপে জমির পরিমাণ নিশ্চিত করেছি। দুটি মোজার সীমানা ফিক্সড করা হয়েছে, যার ফলে কে কতটুকু জমি ভোগ করবেন তা স্পষ্ট হয়েছে। এছাড়া একটি দাগের ওপর দিয়ে রাস্তা যাওয়ার বিষয়টিও আমরা সরেজমিনে পেয়েছি।” ডিজিটাল পরিমাপের মাধ্যমে এই বিরোধপূর্ণ জমির সীমানা স্পষ্ট হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এই উদ্যোগে দীর্ঘদিনের আইনি জটিলতা ও সামাজিক অশান্তির অবসান ঘটবে।
আরও খবর