যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার মতো রাজনীতি করতে আসিনি: জয়পুরহাটে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগনের প্রতিনিধিত্ব করে হয় সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার মতো করে  রাজনীতি করতে আসেনি এনসিপি।

এছাড়া তিনি আরও বলেন, শাপলা প্রতিক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে নির্বাচন কমিশনকে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো। এনসিপি তাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে। আমরা বিশ্বাস করি, আমরা যদি জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে পারি, তাহলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। আমরা যখন দেখেছি এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল। এই জুলাই সনদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার কথা, সেই সনদ বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না। কীভাবে হবে এটার যখন আমরা কোনো একদম সঠিক ক্লিরিয়ারেন্স পাই না, তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায়সারা একটা সনদে স্বাক্ষর করিনি। যখন আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাইনি। যেই বিষয়গুলোতে তারাই ঐকমত্য হয়েছে, যেই বিষয়গুলো তারাই জুলাইর সনদে রেখেছে, সেই বিষয়গুলোরই আমরা বাস্তবায়নের রোডম্যাপটা চাই, নিশ্চয়তা চাই। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ন মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।

সভায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

Tag
আরও খবর