দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে ছোট নিক্সন  ও বড় ভাই নিশানের মধ্যে  বিরোধের জের ধরে ছোট ভাই নিক্সনের ছুরির আঘাতে প্রান গেলো মিঠু নামে একজন চা ব্যবসায়ীর। 


সোমবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পেট্রোবাংলায় এ ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের পুত্র। নিক্সন ও নিশান সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের পুত্র।  


স্থানীয় ও নিহতের ভাই নিশান জানায়, আমার ছোট ভাই মাহমুদুল হাসান নিক্সন (২৫) অনলাইন জুয়া নিয়মিত খেলে আসছে। গতকাল তার সাথে এ নিয়ে আমার কথা কাটাকাটি হয়। বিষয়টি আমার সম্বন্ধি জানার পর সকালে আমার বাসায় আসে। দুই ভাইয়ের মধ্যে বিরোধ নিস্পত্তি করার উদ্যোগ নেয়। কিন্তু আমার ছোট ভাই কোনো কথা মানতে নারাজ।  দুপুরে সে পেট্রোবাংলা মসজিদের সামনে গেলে ছুরি মেরে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। 


সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।  আসামী ধরতে অভিযান চলমান রয়েছে।

Tag
আরও খবর