যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পীরগাছায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

দায়িত্বশীল সমাবেশ

রংপুরের পীরগাছায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলা সদরের কদমতলী বাজারস্থ আল ফোরকান ক্যাডেট মাদ্রাসা হলরুমে তাদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের ‘অঞ্চল পরিচালক’ মাওলানা আব্দুল হালিম।

এতে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ভাইস চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনঝুরী বেগমের নাম ঘোষণা করেন। এর আগে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। 

রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, জেলা মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, কাউনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, সেক্রেটারী অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুখ ও  পীরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির হাশেম আলী, দুই উপজেলার ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর