যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

শিশুদের হাতে গড়া পরিচ্ছন্নতার স্বপ্ন— আলোকিত অভয়নগরের পুড়াখালী ফকির বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়

দায়িত্ব আর মমতায় সাজানো শিক্ষার উঠোন, নেই পরিচ্ছন্নতা কর্মী, তবু ঝলমল করে স্বপ্নের ঝকঝকে  আঙিনায় শেখার আলোকছটা ভালোবাসার পরিচ্ছন্নতায় দীপ্ত এক শিক্ষাঙ্গন—পুড়াখালী ফকির বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়”

১৯৮৯ সালে যাত্রা শুরু — এক টুকরো স্বপ্ন, এক মুঠো মানুষ আর একাগ্রতার গল্প। আজ সেই পুড়াখালী ফকির বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িয়ে আছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে।

১৬২টি শিশুমন, ৬ জন নিবেদিত শিক্ষক — নেই নৈশপ্রহরী, পরিচ্ছন্নতা কর্মী কিংবা আয়া। তবুও প্রতিদিন ঝকঝকে থাকে বিদ্যালয়ের আঙিনা, আলোকিত থাকে শিক্ষার প্রাঙ্গণ।

কারণ, এখানে শিক্ষা কেবল পাঠ্যবইয়ের শব্দ নয়—এখানে শিক্ষা মানে দায়িত্ব, ভালোবাসা আর একাত্মতার নাম।

সহকারী শিক্ষক আব্দুল হালিম মল্লিক বলেন, “এই বিদ্যালয় আমাদের সন্তানসম,

নিজেদের হাতে পরিষ্কার রাখি, নিজেরাই গড়ে তুলি—কারণ এটিই আমাদের প্রাণ, আমাদের গর্ব।”প্রতিষ্ঠা লগ্ন থেকেই আত্মনিয়োগ করে আসছি এ প্রতিষ্ঠানে।

যাদের ঘামে, ভালোবাসায় আর নিরব সাধনায় এই বিদ্যালয় পেয়েছে প্রধানমন্ত্রীর পুরস্কার,যেটি গ্রহণ করেছিলেন পত্র বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রহিম মোল্যা।

তারা জানেন — সত্যিকারের সাফল্য আসে মাটির গন্ধে, নিজের হাতে গড়া শ্রেষ্ঠত্বে। শিক্ষা যখন হৃদয়ের কাজ হয়ে যায়, তখন প্রতিটি ঝরা পাতা, প্রতিটি শিশুর হাসিই হয়ে ওঠে একেকটি পুরস্কার।

Tag
আরও খবর