উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব : জামায়াত আমির ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড : মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা সারাদেশে ‘হ্যাঁ’ ভোটের জোয়ার দেখছি : প্রেস সচিব শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজ ছাত্রী হোস্টেল উদ্বোধন ইতিহাসে প্রথমবার: ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন যশোর কারাগারের ১২৯ বন্দি ঈশ্বরগঞ্জে বিএনপির প্রার্থীকে ১৫ দলীয় গণতান্ত্রিক সমমনা জোটের সমর্থন বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তর তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ রাজবাড়ীর গোয়ালন্দে আগুনে পুড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাগবাটি এলাকা থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার সাত কলেজ নিয়ে যাত্রা শুরু করছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ‎সুন্দরবনে বনদস্যুদের আক্রোশে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা বাঘারপাড়ায় ধানের শীষের প্রচারণা শুরু: পরিবর্তনের ডাক দিলেন ফারাজী মতিয়ার রহমান আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি খেজুরের ১০ উপকারিতা ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন কাজী আলাউদ্দীন মাসিক নির্ঝর ম্যাগাজিনের কার্যনির্বাহী কমিটি গঠিত আমিরে জামায়াত রংপুরে আগমণ উপলক্ষ্যে পীরগাছায় ১০দলীয় জোটের স্বাগত মিছিল পলাশে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু নাসিরনগরে অবৈধ মাটি উত্তোলনে দুইজনের কারাদণ্ড, পৃথক অভিযানে জরিমানা

‘অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে’

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-10-2025 07:21:45 am

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অর্থবহ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল ইসলাম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অর্থবহ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে।


বিএনপির মহাসচিব জানান, তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন প্রশাসন থেকে চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে দিতে হবে। পুলিশের নিয়োগের বা পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা। এছাড়াও এ সময়ে বিচার বিভাগের ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ লোকদের বসানোর অনুরোধ জানিয়েছেন।


তিনি আরও বলেন, সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার জন্য সরকারে দলীয় লোক থাকলে তাদেরও সরিয়ে দেয়ার অনুরোধ করেছে বিএনপি।


এ সময় বিএনপির প্রতিনিধি দলের সদস্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আরও খবর