শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

ভোলায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের ২ সদস্য ও হত্যা মামলার আসামী আটক

অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরি মামলায় গ্রেফতার, বোরহানউদ্দিনে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখার দাবি।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলার তজুমদ্দিন উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ। বুধবার (২২ অক্টোবর ২০২৫) ভোর ৫টায় তজুমদ্দিনের কাজিকান্দি গ্রামে সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে হুশিয়ারি এবং ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে এই অভিযান চালানো হয়।

যৌথ এই অভিযানে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি এবং চুরির মামলা রয়েছে।

তজুমদ্দিন থানা সূত্রে জানা গেছে, আটককৃত মোঃ রিয়াজ এবং মোঃ রাশেদের নামে ইতিপূর্বেও তজুমদ্দিন থানায় একাধিক মামলা দায়ের করা আছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে তজুমদ্দিন কোস্টগার্ড এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে যে আটককৃত মোঃ রিয়াজ এবং মোঃ রাশেদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলাও রয়েছে। অভিযোগ আছে, নেশাদ্রব্য ব্যবহার করে চুরি করতে গিয়ে ব্যবহৃত নেশার প্রভাবে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা ও সচেতন মহল দাবি জানিয়েছে যে, বোরহানউদ্দিন থানায় যদি সত্যিই তাদের বিরুদ্ধে হত্যা মামলা থাকে, তবে সে মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হোক এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর