আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

কুড়িগ্রামের জুয়া খেলার সরঞ্জামসহ পেশাদার জুয়ারি গ্রেফতার




কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ফোর্দী, গুটি, ডাবু টাকা তিনটি মোটরসাইকেলসহ পেশাদার জুয়ারিদের গ্রেফতার করেছে পুলিশ। 


মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে তাদের জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।  সন্ধ্যায় এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 



পুলিশ জানায়, মঙ্গলবার (১০ জানুয়ারি) গভীর রাতে তাদের সদরের হলোখানা ইউনিয়নের চর সারডোবের ধরলা নদীর অববাহিকায় গভীর রাতে জুয়া খেলার সময় ওই এলাকার মৃত আবু তালেবের ছেলে অলিউর রহমান (৪২), জয়নাল আবেদীনের ছেলে আবু বক্কর (২৭) ও ফুলবাড়ী উপজেলার আবুল কালামের ছেলে মিজানুর রহমানকে আটক করা হয়েছে। অপরদিকে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের কুড়ার পাড় (ফাঁকা জায়গা) থেকে রাত্রিবেলা জুয়া খেলার সময় আব্দুল হকের ছেলে মানিক মিয়া ও নাগেশ্বরী উপজেলার ভসুটারি গ্রামের ফজর আলীর ছেলে মাইদুল ইসলামকেও আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ফোর্দী, গুটি, ডাবু টাকা ও তিনটি মোটরসাইকেল আটক আটক করা হয়। 



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, এই জুয়ারিরা সীমান্তবর্তী এলাকাগুলোয় গভীর রাতে জুয়া খেলে। এছাড়াও তারা দুর্গম চরাঞ্চলে নিয়মিত জুয়া খেলে আসছে যেখানে পুলিশ যেতে পারে না। তার পরেও অনেক কষ্ট করে তাদের গ্রেফতার করেছি।


জুয়ারুদের গড ফাদারদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা রুজু করা হয়েছে।



কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,  কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।




আরও খবর