যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পীরগাছায় জাকের পার্টির জনসভা ও র‌্যালী

জাকের পার্টির র‌্যালী

দেশবাসীর ব্যাপক জনসমর্থন অর্জনের লক্ষ্যে রংপুরের পীরগাছায় জাকের পার্টির জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে পীরগাছা সদর ইউনিয়ন সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে এ জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, উপজেলা জাকের পার্টির সহসভাপতি ও রংপুর-৪ আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশি রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পীরগাছা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আনছার আলীর সহ আরও অনেকে। 

বক্তারা বলেন, স্বাধীনতার সুফল, অর্থনৈতিক মুক্তি, ন্যায়বিচার, সাম্য-মৈত্রী, ভ্রাতৃত্ব, ঐক্য, মানবাধিকার প্রতিষ্ঠাসহ সুখী-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হিসেবে সোনার বাংলাদেশ বিনির্মাণে সারাদেশে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় পীরগাছার নেতাকর্মীকে উজ্জীবিত ও জনসমর্থন বাড়াতে এ আয়োজন। জাকের পার্টি এমন একটি দল যে দলে কোন অনিয়ম নেই, দুর্নীতি নেই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা-হামলা নেই। জাকের পার্টি একটি কলঙ্কমুক্ত দল।

আরও খবর