যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে সাঁতারে সাফল্যের তরঙ্গ: উপজেলা থেকে বিভাগীয় পর্যায়ে অভয়নগরের প্রিয়ন্তী

শোরের অভয়নগর উপজেলার দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রিয়ন্তী হালদার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

উপজেলা পর্যায়ে মুক্ত সাঁতার (১০০ মিটার), চিৎ সাঁতার এবং মুক্ত সাঁতার (২০০ মিটার)— তিনটি ইভেন্টেই প্রথম স্থান অর্জন করে সে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। যশোর জেলা পর্যায়েও প্রিয়ন্তী তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করে মুক্ত সাঁতার (১০০ মিটার, ২০০ মিটার) ও চিৎ সাঁতারে প্রথম স্থান অধিকার করে জেলা চ্যাম্পিয়ন হয়।

অসুস্থ থাকা সত্ত্বেও প্রিয়ন্তী খুলনা বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে মুক্ত সাঁতারে তৃতীয় স্থান অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যশোর জেলা থেকে একমাত্র অংশগ্রহণকারী হিসেবে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে সে জেলার মুখ উজ্জ্বল করেছে।

প্রিয়ন্তী জানায়, সে ভবিষ্যতে একজন জাতীয় সাঁতারু হতে চায়। তার পিতা দেবাশীষ হালদার ও মাতা সাথী হালদার বলেন, “প্রিয়ন্তীর স্বপ্ন পূরণে বিদ্যালয়ের শিক্ষকরা সব সময় পাশে রয়েছেন।”

বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও প্রিয়ন্তীর এ অসামান্য সাফল্যে গর্বিত ও আনন্দিত।

Tag
আরও খবর