তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

পীরগাছায় ‘উপজেলা দিবস’ পালন উপলক্ষ্যে জাতীয় পার্টির আলোচনা ও দোয়া

রংপুরের পীরগাছায় ‘উপজেলা দিবস’ উপলক্ষ্যে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পীরগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজুর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, ছাওলা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ শামছুদ্দোহা চঞ্চল, তাম্বুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মহির উদ্দিন, উপজেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব আরিফ মিয়া ও উপজেলা ছাত্রসমাজের সভাপতি ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার নয় ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি-সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  

এসময় বক্তারা ‘উপজেলা দিবসের’ আলোচনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে তার পক্ষে জোরালোভাবে কাজ চালিয়ে যেতে নেতাকর্মীদের জানানো হয়। জাতীয় পার্টি ছাড়া জাতীয় নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হবেনা বলে বক্তারা বলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন তাম্বুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মহির উদ্দিন। 

উল্লেখ্য যে, উপজেলা পদ্ধতি চালু করেন তৎকালীন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আনুষ্ঠানিকভাবে ১৯৮৩ সালে এইদিনে উপজেলা ব্যবস্থা কার্যকর হয়)। শুরুতে ৪৬০টি উপজেলায় এই ব্যবস্থা চালু করা হয়। তখন এগুলোকে “থানা” থেকে “উপজেলা” রূপান্তর করা হয়। 

আরও খবর