যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরের নওয়াপাড়া ইনস্টিটিউটের কার্যালয়ে জমে উঠে কলম আর ক্যামেরার মানুষদের মিলনমেলা।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় সমবেত হন জেলা ও উপজেলার  নানা প্রান্তের সংবাদকর্মীরা। সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-আনোয়ারুল কবির নান্টু, প্রধান উপদেষ্টা, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক লোকসমাজ;শেখ দিনু আহমেদ, সভাপতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও সহ-সভাপতি, প্রেসক্লাব যশোর;দেওয়ান মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ও সাংস্কৃতিক সম্পাদক, প্রেসক্লাব যশোর;

হাসিবুর রহমান শামীম, সদস্য, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন;নজরুল ইসলাম মল্লিক, স্টাফ রিপোর্টার, এটিএন নিউজ ও দৈনিক লোকসমাজ, সাবেক সভাপতি, নওয়াপাড়া প্রেসক্লাব;

হারুন অর রশিদ, নির্বাহী সম্পাদক, প্রভাতফেরী;এবং সরদার শরিফ হোসেন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।সভাপতিত্ব করেন অভয়নগর ইউনিটের প্রধান কামরুল ইসলাম।

সভার শুরুতেই উপস্থিত সাংবাদিকরা পেশাগত চ্যালেঞ্জ, নৈতিক দায়িত্ব এবং গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে তথ্যের স্বাধীনতা, পেশার নিরাপত্তা এবং সাংবাদিকতার মানোন্নয়নের গুরুত্ব।

গভীর মনোযোগে শুনছিলেন সবাই—কেউ মাথা নাড়ছেন, কেউ নোট নিচ্ছেন। যেন কলমের মানুষরা আবার নতুন এক প্রতিজ্ঞায় যুক্ত হচ্ছেন—সত্যের সন্ধানে আরও দৃঢ়, আরও সাহসী হয়ে।

আলোচনা শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় সাধারণ সভা। বিকেলের মৃদু বাতাসে ভেসে আসে অভয়নগরের পত্রিকাপ্রেমী সাংবাদিকদের হাসি—যেন সত্য আর দায়িত্বের এক অটুট বন্ধন।


Tag
আরও খবর