দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে দূর্বিত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ী নিহত।

যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে সুব্রত মন্ডল (৪৮) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত সুব্রত মন্ডল উপজেলার দামুখালি গ্রামের অনাদি মণ্ডলের ছেলে। সে পেশায় একজন মৎস্যঘের ব্যবসায়ী তিনি ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতানা বিষয়টা নিশ্চিত করে জানান বুধবার সকাল  সাড়ে আটটার দিকে সুব্রত মণ্ডল উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পার্শ্ববর্তী তেমাথায়  ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা  অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে মোটরসাইকেল যোগে  পালিয়ে যায়। এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ জানা যায়নি। হত্যাকান্ডের কারন উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে প্রশাসনের একাধিক টিম কাজ করছে।

Tag
আরও খবর