তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

নদীভাঙন আতঙ্কে এলাকাবাসীর মানববন্ধন, বালু ইজারা বাতিলের দাবি

মাদারীপুরের শিবচর উপজেলার বাহেরাতলা দক্ষিণ ইউনিয়নের টেকেরহাট এলাকায় বালু ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে টেকেরহাট বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড আড়িয়ালখা নদীর পাড়ে ভাঙন রোধে বালু ভরাট করে। এর ফলে এলাকায় নতুন করে হাট-বাজার, স্কুল, মাদরাসা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং দীর্ঘদিন ধরে ভাঙনের হাত থেকে রক্ষা পায় পুরো এলাকা।

তাদের আশঙ্কা, এখন যদি ওই স্থান থেকে বালু কেটে সরিয়ে নেওয়া হয়, তাহলে পুনরায় ভাঙনের কবলে পড়বে বসতবাড়ি, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান।

এলাকাবাসীর দাবি, ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও একটি কুচক্রী মহল বেআইনিভাবে বালু কাটার চক্রান্ত করছে। এ বিষয়ে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা আরও জানান, এলাকাবাসীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক এর নিকট জমা দেওয়া হয়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
আরও খবর