চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-10-2025 10:29:17 am

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহ তায়ালা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসেবে, সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা হবে। প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবালবৃদ্ধবনিতা—টোটাল পপুলেশনের সঙ্গে আমরা মিলিয়ে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব।

 

স্থানীয় সময় গত শুক্রবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাফেলোতে 'বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, বাফেলো' আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, তখন প্রবাসীরা দুনিয়ার যেখানেই থাকুন, তারা অনুভব করবেন ''আমিও বাংলাদেশ, আমিই বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ বানাতে চাই। আমরা সারাবিশ্বকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত এক জায়গায় এনে হাতগুলোকে আমরা মজবুত করতে চাই। ভোটের অধিকার প্রয়োগ করতে ভুলবেন না। যার যাকে পছন্দ, যে দলকে পছন্দ, যে ব্যক্তিকে পছন্দ তাকে ভোট দেবেন। আমরা চাই যে ভোটটা দেওয়া হোক।

 

প্রসঙ্গত, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো বিদেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। এর ফলে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

 

শফিকুর রহমান বলেন, 'আপনাদের এ (রেমিট্যান্স না পাঠানোর) সিদ্ধান্ত জালিমের পায়ের তলার মাটি সরিয়ে ফেলেছিল। কুর্শি তরতর করে কেঁপে উঠেছিল। এই প্রবাসীরা দেশে আসে বুক ভরা আশা নিয়ে। বিমানবন্দরে পাড়া দিয়ে বলে—এ কোন জালিমের জনপদ? কোথায় আসলাম? এমনকি ক্ষেত্রবিশেষে নিজের আপনজন পর্যন্ত প্রবাসী ভাইবোনদের ওপর জুলুম করতে পিছপা হন না।

 

অহিংস মানবিক জাতি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, 'সভ্যতার মিছিলে মেয়েরা নেতৃত্ব দেবে। সম্মান ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করা হবে মেয়েদের।তারা কেবল জোগান দিয়েই যাচ্ছেন। তাদের যেন কোনো কিছু পাওয়ার নাই। আমরা তাদেরকে বলি রেমিট্যান্স যোদ্ধা। কিন্তু বীরের মর্যাদা না দিয়ে কেবল বায়বীয় শব্দ দিয়ে প্রবাসীদের শান্ত রাখা হয়।'

 

অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র অধ্যাপক নাকীবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ।

আরও খবর