ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

বায়ুদূষণের তালিকায় ঢাকা চতুর্থ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-10-2025 01:31:09 pm

আজ সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। সোমবার সকাল সোয়া ৮টার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৫৬। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। তবে আজ নগরীর চেয়ে দেশের দুই বিভাগীয় শহরে বায়ুর মান অনেক খারাপ। এই দুই শহর হলো খুলনা ও রাজশাহী।


বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।


বায়ুদূষণে আজ শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৩০০। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লী ও কলকাতা। স্কোর যথাক্রমে ২৮৫ ও ১৮৫।


বিভাগীয় শহরগুলোর বায়ুর মান : আজ ঢাকাসহ আট বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ খুলনার, স্কোর ১৮৯। এরপরই আছে রাজশাহী, একসময়ে দূষণ কমাতে বিশ্বের নজর কাড়া শহরটির আজকের বায়ুর মান ১৬৫। বাকি বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে ১৫৩, সিলেট ১৩৯, ময়মনসিংহ ১৩৩, বরিশাল ১২৫ ও চট্টগ্রাম ৮৪।


নগরীর ৭ এলাকায় দূষণ বেশি : নগরীর সাত এলাকায় দূষণ পরিস্থিতি বেশ খারাপ। এসব এলাকার মধ্যে শীর্ষে আছে গোরান, স্কোর ১৭১। বাকি ছয় এলাকা হলো পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৭০), দক্ষিণ পল্লবী (১৬৬), বে’জ এজ ওয়াটার (১৬৫), ইস্টার্ন হাউজিং (১৫৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৬) ও কল্যাণপুর (১৫৩)।



আরও খবর